ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

মুশফিকের দেড়শ, লিটনের ফিফটিতে বাংলাদেশেরও ৪০০

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৩:৫০:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৩:৫০:০৩ অপরাহ্ন
মুশফিকের দেড়শ, লিটনের ফিফটিতে বাংলাদেশেরও ৪০০
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে দারুণ শুরু করেছে বাংলাদেশ। দিনের প্রথম সেশনে দলটি হারিয়েছে মাত্র একটি উইকেট, তুলে নিয়েছে ৯১ রান। ফলে চার উইকেটে বাংলাদেশের সংগ্রহ এখন ৪০৩ রান।

দিনের শুরুতে ১২ রান যোগ হতেই বিদায় নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আসিথা ফার্নান্ডোর বলে বোল্ড হয়ে ২৬৪ রানের ঐতিহাসিক জুটি ভেঙে দেন তিনি। তবে শান্তের বিদায়ের পর লিটন দাস শুরুতেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে থাকেন। অন্যদিকে, ধীরস্থির ব্যাটিংয়ে ইনিংসকে আরও বড় করার পথে এগিয়ে চলেন মুশফিকুর রহিম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মুশফিক অপরাজিত রয়েছেন ১৫৪ রানে এবং লিটন পূর্ণ করেছেন নিজের অর্ধশতক, অপরাজিত আছেন ৫০ রানে।

মুশফিকের এই ইনিংসের মাধ্যমে টেস্ট ক্যারিয়ারে সপ্তমবারের মতো দেড়শ রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। আর প্রথম সেশনের শেষ দিকে লিটনের ব্যাট থেকে এক্সট্রা কভার দিয়ে আসা চারে পূর্ণ হয় বাংলাদেশের ৪০০ রান।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম