ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

‘দখলদার অঞ্চলের আকাশ এখন ইরানের নিয়ন্ত্রণে’

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৪:০০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৪:০০:১৫ অপরাহ্ন
‘দখলদার অঞ্চলের আকাশ এখন ইরানের নিয়ন্ত্রণে’
ইরানের সামরিক অভিযানের মুখপাত্র কর্নেল ইমান তাজিক দাবি করেছেন, মঙ্গলবার রাতে চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে—দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের আকাশ এখন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে।

তিনি জানান, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর অ্যারোস্পেস ফোর্স এই হামলা চালিয়েছে ‘ট্রু প্রমিস ৩’-এর একাদশ দফার অংশ হিসেবে। এতে প্রথম প্রজন্মের শক্তিশালী ‘ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে।

তাজিক বলেন, “এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে একাধিকবার কাপিয়ে দিয়েছে কাপুরুষ ইহুদিদের আশ্রয়কেন্দ্র, আর তেল আবিবে যুদ্ধবাজ মিত্রদের কাছে পৌঁছে দিয়েছে ইরানের শক্তির বার্তা।”

তিনি আরও বলেন, এই হামলার মাধ্যমে স্পষ্ট হয়েছে—ইরান এখন দখলকৃত ফিলিস্তিনি আকাশের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বসবাসকারীরা ইরানের ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে একেবারে অসহায়।

এর আগে আইআরজিসি জানায়, মঙ্গলবার দিনের শুরুতে একাধিক ইসরায়েলি লক্ষ্যবস্তুতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিও কড়া বার্তা পৌঁছে দিয়েছে ইরান।

অধিকৃত অঞ্চল থেকে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যভেদ করছে এবং ইসরায়েলের ‘আয়রন ডোম’ দ্বিতীয় রাতের মতো ব্যর্থ হচ্ছে। এমনকি কিছু প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিজ দেশে ফিরে গিয়ে তেল আবিবে বিস্ফোরণ ঘটায়।

হামলার পর ভাইরাল হওয়া মোবাইল ফুটেজে দেখা যায়, আতঙ্কিত ইসরায়েলিরা বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হাঁটছে।

উল্লেখ্য, ১৩ জুন রাতে ইসরায়েল বিনা উসকানিতে ইরানের আবাসিক এলাকায় হামলা চালায়। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যু হয় এবং বেসামরিক জনবসতির ওপর হামলায় ব্যাপক প্রাণহানি ঘটে, যা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দেয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী