ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

আরব ও ইসলামি দেশগুলোকে ঐক্যবদ্ধের ডাক হামাসের

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৫:৪৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৫:৪৪:০৯ অপরাহ্ন
আরব ও ইসলামি দেশগুলোকে ঐক্যবদ্ধের ডাক হামাসের
যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা বলেছে, এ ধরনের পদক্ষেপ গোটা অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

বুধবার (১৮ জুন) এক বিবৃতিতে হামাস জানায়, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুমকি এবং ইসরায়েলের চলমান হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।’

সংগঠনটি আরও বলেছে, ‘আমরা ইরান ও পুরো অঞ্চলে এই উত্তেজনার জন্য ওয়াশিংটন এবং জায়নবাদী সত্ত্বাকে সম্পূর্ণ দায়ী করি।’

হামাস ইরান ও ইরানি জনগণের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেছে, ইরানের আত্মরক্ষা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষার অধিকার বৈধ।

এ সময় আরব ও ইসলামি দেশগুলোকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল অবস্থান গ্রহণের আহ্বান জানিয়ে হামাস বলেছে, ইরানের ওপর ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে এবং অঞ্চলটির নিরাপত্তা ও জনগণের স্বার্থ রক্ষা করতে হবে।

উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালালে পরিস্থিতি চরমে ওঠে। এর জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলায় অন্তত ২৪ জন নিহত এবং কয়েক শতাধিক আহত হয়েছে। অন্যদিকে ইরান জানায়, ইসরায়েলি হামলায় অন্তত ২২৪ জন নিহত ও এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা