ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু
ইরান-ইসরায়েল সংঘাত চরমে

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বাবা ভাঙ্গার ভয়ঙ্কর যে ভবিষ্যদ্বাণী নতুন করে আলোচনায়

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৫:৫৭:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৫:৫৭:৩৫ অপরাহ্ন
তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বাবা ভাঙ্গার ভয়ঙ্কর যে ভবিষ্যদ্বাণী নতুন করে আলোচনায়
বাল্কান অঞ্চলের কুখ্যাত দৃষ্টিহীন ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা প্রায় তিন দশক আগে মারা গেলেও তার ভবিষ্যদ্বাণীগুলো এখনও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে, বিশেষ করে যখন বৈশ্বিক সংঘাত বা দুর্যোগের আশঙ্কা দেখা দেয়।

বর্তমানে ইসরায়েল ও ইরানের সরাসরি সামরিক সংঘর্ষ এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষাপটে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে উদ্বেগ তুঙ্গে। এই পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে বাবা ভাঙ্গার একটি পুরনো বক্তব্য—যেখানে তিনি নাকি বলেছিলেন, “যখনই সিরিয়া পতিত হবে, তখনই পশ্চিম ও পূর্বের মধ্যে একটি বড় যুদ্ধ শুরু হবে। বসন্তে পূর্বে যুদ্ধ শুরু হবে এবং তা গড়াবে তৃতীয় বিশ্বযুদ্ধে। এক পূর্বের যুদ্ধ যা পশ্চিমকে ধ্বংস করে দেবে।”

এই বক্তব্যকে ঘিরে অনেকেই বর্তমান বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে মিল খুঁজছেন।

এছাড়া, বাবা ভাঙ্গার নামে ২০২৫ সাল নিয়ে আরও কিছু অদ্ভুত ভবিষ্যদ্বাণীও ঘুরছে। যেমন—বিজ্ঞানীরা টেলিপ্যাথিক ক্ষমতা আবিষ্কার করবেন, লুইস হ্যামিলটন ফেরারির হয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হবেন, সুপার বোল হাফটাইম শোতে এলিয়েনরা নিজেদের অস্তিত্ব প্রকাশ করবে এবং একটি নতুন ক্লিন এনার্জি সোর্স সামনে আসবে।

এসব দাবি কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে যথেষ্ট বিতর্ক থাকলেও, কিছু ঘটনার সঙ্গে মেলাও খুঁজে পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে। যেমন, চলতি বছরের মার্চে মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্পে দুই হাজার মানুষের প্রাণহানি হয়, যার কম্পন পৌঁছায় ব্যাংকক পর্যন্ত। আবার যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে চারটি আলাদা ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যার একটি ছিল ৪.০ মাত্রার।

বিশ্ব রাজনীতিতেও উত্তেজনা এখন চরমে। ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে, তাহলে পাল্টা জবাব হবে ‘যা আগে কখনও দেখা যায়নি এমন মাত্রায়’। অন্যদিকে, কিছু আন্তর্জাতিক মহলে দাবি উঠেছে—ব্রিটেন নাকি রাশিয়ার সঙ্গে গোপনে সংঘাতে জড়িত।

যদিও বাবা ভাঙ্গার অনেক ভবিষ্যদ্বাণী নানা সময় ভুল প্রমাণিত হয়েছে, তারপরও মানুষের মাঝে তার কথাগুলোর সঙ্গে মিল খুঁজে নেওয়ার প্রবণতা রয়েই গেছে।

তবে বাস্তবতা হলো—ভবিষ্যতের সঠিক ধারণা পাওয়া সহজ নয়। তাই কল্পনা ও গুজবের ওপর নির্ভর না করে বাস্তবতার ভিত্তিতে প্রস্তুত থাকা এবং সচেতন থাকা এখন সময়ের সবচেয়ে বড় প্রয়োজন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী