ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

'ইরানের পারমাণবিক স্থাপনা মাটির ২৬২ ফুট নিচে, ধ্বংস করা বেশ কঠিন'

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৬:১৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৬:১৩:০৫ অপরাহ্ন
'ইরানের পারমাণবিক স্থাপনা মাটির ২৬২ ফুট নিচে, ধ্বংস করা বেশ কঠিন'
জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থার সাবেক পরিদর্শক ও পরমাণু বিজ্ঞানী ডেভিড অলব্রাইট বলেছেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফর্দো অন্তত ৮০ মিটার বা ২৬২ ফুট মাটির নিচে অবস্থিত, যা ‘ধ্বংস করা অত্যন্ত কঠিন’।

বিবিসি রেডিও ফাইভের এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইসরায়েল হয়তো হামলা চালিয়ে ফর্দো কেন্দ্রটিকে দীর্ঘ সময়ের জন্য অকার্যকর করে দিতে পারবে, কিন্তু তারা এটি পুরোপুরি ধ্বংস করতে পারবে না। তাদের সেই সক্ষমতা নেই।”

ডেভিড অলব্রাইট জানান, এই ধরনের স্থাপনাকে ধ্বংস করতে প্রয়োজন শক্তিশালী বাঙ্কার বাস্টার বোমা, যা কেবল যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে। তার ভাষ্য, “ইসরায়েল যেসব স্থাপনায় হামলা করছে, তা সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে, কিন্তু পুরোপুরি ধ্বংসের সক্ষমতা কেবল যুক্তরাষ্ট্রের রয়েছে।”

ফর্দো কেন্দ্রটি ইরানের পরমাণু কর্মসূচির অংশ হিসেবে বেসামরিক কাজে ব্যবহারের জন্য গড়ে তোলা হয়েছিল। তবে এই কেন্দ্র লক্ষ্যবস্তু হওয়ার কারণে দখলদার ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

অলব্রাইট আরও জানান, ইরাকে পরিদর্শনের অভিজ্ঞতা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরবর্তী গোপন কর্মসূচি শনাক্তের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার মতে, এই অভিজ্ঞতা গোপন পারমাণবিক কার্যক্রম পরিদর্শনের কৌশল নির্ধারণে সহায়ক হয়েছে।

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা