ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল খামেনি হত্যার পর মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, কী বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতিমন্ত্রী যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কমার সম্ভাবনা ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান ইরানে হামলা, ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও ছিল না

যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৬:১৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৬:১৫:০৬ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া
যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেয়, তাহলে তা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে মারাত্মকভাবে অস্থিতিশীল করে তুলতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এই সতর্কবার্তা দিয়েছেন।

বুধবার (১৮ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াবকভ বলেন, “ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আমরা কঠোরভাবে সতর্ক করছি। এমনকি এ ধরনের কোনো চিন্তাও যেন না করা হয়, সেটি নিয়ে ওয়াশিংটনকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।”

তিনি জানান, চলমান ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যে রাশিয়া উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ রক্ষা করছে। শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে মস্কো কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ছয় দিন ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে আকাশপথে পাল্টাপাল্টি হামলা চলছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যদি ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেওয়া হয়, তাহলে তা আরও বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে মস্কো।

রাশিয়ার মতে, ওয়াশিংটনের এমন পদক্ষেপ কেবল ইসরায়েল-ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। তাই যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে রাশিয়া।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই বার্তা কেবল যুক্তরাষ্ট্র নয়, বরং পুরো বিশ্ব সম্প্রদায়ের জন্য একটি সতর্কতা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট