ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

শাকিবের ‘তাণ্ডব’ সিনেমা পাইরেসি, গ্রেপ্তার ৩

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৬:৫০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৬:৫০:১৬ অপরাহ্ন
শাকিবের ‘তাণ্ডব’ সিনেমা পাইরেসি, গ্রেপ্তার ৩

শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমাটি পাইরেসির শিকার হয়েছে। সিনেমাটির পাইরেটেড কপি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার বিভাগ তিনজনকে গ্রেপ্তার করেছে।

বুধবার বিকেলে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিবি (দক্ষিণ) বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— ইউটিউবার টিপু সুলতান, একটি অনলাইন পোর্টালের মালিক সাদি সাদ ওরফে সাগর এবং একটি সিনেমা হলের অপারেটর সাজেদুল ইসলাম।

ডিবি জানায়, ‘তাণ্ডব’ সিনেমার প্রযোজক শাহরিয়ার কবির ভূঁইয়া বনানী থানায় মামলাটি দায়ের করেন। এতে উল্লেখ করা হয়, ৪ জুন থেকে সিনেমাটির পাইরেটেড ভিডিও ইউটিউব, টেলিগ্রাম ও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এমনকি একাধিক অনলাইনে এইচডি সংস্করণও আপলোড করা হয়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত করে গোয়েন্দা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সিনেমা হল অপারেটর সাজেদুল ইসলাম পাইরেসি চক্রের আরও সদস্যদের নাম প্রকাশ করেছেন। তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হচ্ছে বলে জানায় ডিবি।

পুলিশ জানায়, মূলত টেলিগ্রাম চ্যানেল থেকেই প্রথমে ভিডিওটি ছড়ানো হয়। ওই চ্যানেলটি কারা চালায়, কোথা থেকে পরিচালিত হয়— তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, ‘তাণ্ডব’ সিনেমাটি নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা রায়হান রাফি। এতে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন সাবিলা নূর, জয়া আহসান, এফএস নাঈম, আফজাল হোসেন, রোজি সিদ্দিকীসহ অনেকে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?

আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?