ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

জামায়াত আমিরের সঙ্গে জার্মান অ্যাম্বাসেডরের সৌজন্য সাক্ষাৎ

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০২:২৪:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০২:২৪:২২ অপরাহ্ন
জামায়াত আমিরের সঙ্গে জার্মান অ্যাম্বাসেডরের সৌজন্য সাক্ষাৎ
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান অ্যাম্বাসেডর আখিম ট্রোসটার। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে জামায়াতের মুখপাত্র অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ জানান, দেশে স্থিতিশীলতা আনতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করে যাচ্ছে জামায়াত। ন্যায় ও ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত দেশ গড়তে দলটির ভূমিকা তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে জামায়াতের অবদান, বিশেষ করে গার্মেন্টস ও ওষুধ শিল্পে অগ্রগতির বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে জার্মান অ্যাম্বাসেডর বলেন, জার্মানি বাংলাদেশে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। এর জন্য সব ধরনের সহযোগিতা করবে জার্মানি। পাশাপাশি বাংলাদেশের শিক্ষা ও বাণিজ্য উন্নয়নেও পাশে থাকার আশ্বাস দেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি

মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি