ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার ‘শুক্রবার আমার চেম্বারে রোগী বেশি’—ভোট দিয়ে বললেন এজাজ পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি   হলি আর্টিজানের ১০ বছর কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬ মেট্রোরেল যাত্রীদের জন্য আসছে বড় সুখবর FLAXA ও বিজনেস প্রমোশন কাউন্সিল আয়োজিত সেমিনার পুলিশে বড় রদবদল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার রামপুরার দুজনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন যেভাবে হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী

জীবন বাজি রেখে মাদক নির্মূলে কাজ করছে পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০২:২৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০২:২৬:৪৭ অপরাহ্ন
জীবন বাজি রেখে মাদক নির্মূলে কাজ করছে পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাহসিকতার সঙ্গে জীবন বাজি রেখে মাদক নির্মূলে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গুলিবিদ্ধ দুই পুলিশ সদস্যের খোঁজখবর নেওয়ার পর তিনি এই কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ফকিরাপুল মোড়ে মাদক কারবারিদের ধরতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় একটি ব্যক্তিগত গাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারিরা।

এই হামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক আতিক হাসান ও কনস্টেবল সুজন গুলিবিদ্ধ হন। আতিকের পেটের বাঁ পাশে ও সুজনের বাঁ পায়ের হাঁটুতে গুলি লাগে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

পরিদর্শন শেষে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আহত হয়েও পুলিশ মাদক কারবারি চারজনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে। অভিযানে মাদক কারবারিদের ব্যবহৃত একটি প্রাইভেট কার, অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

কমেন্ট বক্স
চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী

চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী