ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

২৫৩টি গুমের অভিযোগের অকাট্য প্রমাণ পেয়েছে কমিশন

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০২:৩২:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০২:৩২:১৭ অপরাহ্ন
২৫৩টি গুমের অভিযোগের অকাট্য প্রমাণ পেয়েছে কমিশন
১ হাজার ৮৫০টি গুমের অভিযোগের মধ্যে ২৫৩টির অকাট্য প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। বাকি অভিযোগগুলোর তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

বিচারপতি মইনুল বলেন, জঙ্গিবিরোধী অভিযানের নামে আড়াই শতাধিক গুমের ঘটনা ঘটেছে। বিরোধী রাজনৈতিক শক্তি ও ভিন্নমতাবলম্বীদের দমন করতে পদ্ধতিগতভাবে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। এমনকি, অনেককে ভারতে পাঠিয়ে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে গ্রেপ্তার দেখানো হয়েছে। মেধাবী শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশার মানুষও এসব ঘটনার শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশি নাগরিকদের গুমের সঙ্গে অনেক ভারতীয় নাগরিকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে বর্তমান সরকারের প্রশাসনের ভেতরে যাঁরা গুমে জড়িত, তাঁদেরকে শাস্তির আওতায় আনা হবে।

কমিশনের অন্য সদস্যরা জানান, প্রাতিষ্ঠানিকভাবে সেনাবাহিনীকে গুমের জন্য দায়ী করা হয়নি। তবে অন্যান্য বাহিনীতে থাকা কিছু কর্মকর্তা এসব ঘটনায় সম্পৃক্ত ছিলেন। এখনো নিখোঁজ ১৩১ জনের তালিকা পুলিশ সদর দফতরে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী