ঢাকা , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ নির্বাচিত সরকার এলে পছন্দের লোক বসানোই স্বাভাবিক: বিদায়ী চিফ প্রসিকিউটর ঢাকার বাজারে মার্কিন পণ্য দেখে রাষ্ট্রদূতের উচ্ছ্বাস নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী বিয়ের ঘোষণা দিলেন রাশমিকা ও বিজয় একই দিনে বিয়ে, আগের রাতে আত্মহত্যা দুই বোনের দ্রুতই কৃষক কার্ড চালু করবে সরকার: তথ্যমন্ত্রী জেনে নিন ইফতারে কোন খাবার স্বাস্থ্যের জন্য বেশি উপকারী রায়েরবাজারে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ মাদক সম্রাট ‘এল মেনচো’র হত্যা ঘিরে মেক্সিকোতে ব্যাপক সহিংসতা প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরনো কর্মচারীদের ডেকে কথা বললেন তারেক রহমান দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষা প্রতিমন্ত্রী প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান নোংরামি করলে বরদাশত করব না, জামায়াতকে কাদের সাদিক কায়েমদের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ আনলেন জুমা ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ট্রাম্পকে ইরানে নয়, নিজ দেশে নজর দিতে বলছেন উপদেষ্টারা এখতিয়ারের বাইরে গিয়ে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ অবৈধ : সুপ্রিম কোর্ট মানুষের দুয়ারে চিকিৎসাসেবা পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নন: মার্কিন সিনেটর

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৫:৩১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৫:৩১:৩৮ অপরাহ্ন
নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নন: মার্কিন সিনেটর
ওয়াশিংটনের ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো উচিত নয়—এমন মন্তব্য করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।

বুধবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নন। তার মার্কিন পররাষ্ট্র ও সামরিক নীতি নির্ধারণ করা উচিত নয়।”

স্যান্ডার্সের মতে, “যদি ইসরায়েলের জনগণ ইরানের সাথে যুদ্ধ শুরু করার সিদ্ধান্তে নেতানিয়াহুকে সমর্থন করে, সেটা তাদের ব্যাপার। কিন্তু যুক্তরাষ্ট্রের অবশ্যই এর অংশ হওয়া উচিত নয়।”

এর আগে একই দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরানের প্রতি তার ধৈর্য্য ইতোমধ্যেই ফুরিয়ে গেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতেও পারে আবার নাও পারে।

এমন প্রেক্ষাপটে মার্কিনিদের মধ্যেই শুরু হয়েছে মতভেদ। ইরানে হামলায় যুক্তরাষ্ট্র যেন জড়িত না হয়—এই দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এর আগে হোয়াইট হাউজের সামনেও যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে।

কমেন্ট বক্স
ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ

ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ