ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

ইরানের পথে চীনের একের পর এক রহস্যময় বিমান

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৫:৫৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৫:৫৯:৫১ অপরাহ্ন
ইরানের পথে চীনের একের পর এক রহস্যময় বিমান
চীনের পক্ষ থেকে ইরানের প্রতি সমর্থন স্পষ্ট হওয়ার পর এবার দেশটির দিক থেকে ইরানের উদ্দেশে রহস্যময় কার্গো বিমান পাঠানো হয়েছে। ইসরায়েলের হামলার পরদিন থেকেই চীন থেকে একের পর এক কার্গো বিমান উড়াল দেওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে।

বুধবার (১৭ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের হামলার ঠিক একদিন পর চীন থেকে বোয়িং ৭৪৭ মডেলের একটি কার্গো বিমান ইরানের উদ্দেশে রওনা দেয়। এরপর আরও দুটি বিমান চীনের উপকূলীয় শহর এবং সাংহাই থেকে উড়ে যায় ইরানের দিকে। ফলে তিন দিনে ইরানে পৌঁছায় চীনের তিনটি কার্গো বিমান।

প্রতিটি বিমানই চীনের উত্তরাঞ্চল হয়ে কাজাখস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান পেরিয়ে ইরান সীমান্তের কাছে এসে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। অথচ ফ্লাইট পরিকল্পনায় গন্তব্য দেখানো ছিল লুক্সেমবার্গ। তবে এসব বিমানের কোনোটিই ইউরোপের আকাশসীমায় প্রবেশ করেনি।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে—ইরানে কী ধরনের সামগ্রী পাঠাচ্ছে চীন? কারণ, বোয়িং ৭৪৭ ফ্রেইটার সাধারণত সামরিক সরঞ্জাম ও অস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত হয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, চীন অতীতেও ড্রোনের যন্ত্রাংশকে বেসামরিক পণ্যের আড়ালে পাঠানোর নজির রেখেছে।

চীন ও ইরান কৌশলগতভাবে ঘনিষ্ঠ অংশীদার। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানে রাজনৈতিক অস্থিরতা চীনের জ্বালানি স্বার্থে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে চীন সরাসরি কোনো প্রতিরক্ষা সামগ্রী পাঠিয়েছে কি না, তা নিশ্চিত নয়। তবে বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’