ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

ইরান সীমান্তে তুরস্কের সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতি

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৬:০৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৬:০৫:১৯ অপরাহ্ন
ইরান সীমান্তে তুরস্কের সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতি
ইরান-ইসরায়েল চলমান সংঘাতের জেরে সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে তুরস্ক। সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিকে বিবেচনায় রেখে প্রতিরক্ষা প্রস্তুতি নিচ্ছে দেশটি।

বৃহস্পতিবার (১৯ জুন) আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ইরানের সঙ্গে পূর্ব সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আঙ্কারা। যদিও এখন পর্যন্ত ইরান থেকে অনিয়মিত অভিবাসনের কোনো প্রবাহ দেখা যায়নি।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার ও অস্ত্র ব্যবস্থার মাধ্যমে একটি স্তরযুক্ত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এর লক্ষ্য—জাতীয় সুরক্ষা নিশ্চিত করা ও সম্ভাব্য যুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে সক্ষম হওয়া।

সূত্রটি আরও জানায়, ইসরায়েল যখন ইরানে হামলা চালায়, ঠিক তখনই তুরস্ক Quick Reaction Alert (QRA) বিমান মোতায়েন করে আকাশপথে টহল শুরু করে। আকাশসীমা লঙ্ঘনের আশঙ্কা থাকা সত্ত্বেও এই টহল কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের মতে, আঙ্কারা সরাসরি সংঘাতে না জড়ালেও সীমান্তে নিরাপত্তা জোরদার ও প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ভবিষ্যৎ যেকোনো জটিলতার জন্য প্রস্তুতিরই অংশ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী