ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেন্দ্রে বসার পর এল নিয়োগ পরীক্ষা স্থগিতের খবর, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণও করেন সিএনজিচালক সুমন: পুলিশ রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে তছনছ করলো ইরান

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৬:০৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৬:০৯:০৩ অপরাহ্ন
ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে তছনছ করলো ইরান
পরীক্ষিত ও আধুনিক ইসরায়েলি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা যেন মুহূর্তেই চরম পরীক্ষায় পড়ে গেছে। ইরানের সরাসরি পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানার পর বিস্মিত এখন গোটা বিশ্ব। বহু স্তরবিশিষ্ট এবং উন্নত প্রযুক্তির সমন্বয়ে গঠিত এই প্রতিরক্ষাব্যবস্থার এমন ভেঙে পড়া অনেক সামরিক বিশ্লেষকেরই কল্পনার বাইরে ছিল।

ইসরায়েল তার আকাশ প্রতিরক্ষার জন্য তৈরি করেছিল আয়রন ডোম, ডেভিডস স্লিং, অ্যারো-২ ও ৩ এবং বারাক-৮-এর মতো সিস্টেম। আয়রন ডোম ছোট রকেট ও মর্টার প্রতিহত করে, ডেভিডস স্লিং এবং অ্যারো সিরিজ ব্যবহৃত হয় মাঝারি ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে, আর বারাক-৮ ব্যবহৃত হয় বিমানের মতো আকাশপথের হুমকি মোকাবিলায়। এসব মিলে একটি বহুস্তর নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছিল।

কিন্তু ইরান এবার সংখ্যার চাপ, গতির ভিন্নতা ও কৌশলের এক চমৎকার সমন্বয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয়েছে। কয়েকশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন একযোগে নিক্ষেপ করে প্রতিরক্ষাব্যবস্থাকে সংখ্যাগতভাবে চাপে ফেলে দেয়। ফলে প্রতিটি হুমকি প্রতিহত করতে প্রয়োজনীয় ইন্টারসেপ্টর দ্রুত ফুরিয়ে যায়।

তবে কেবল সংখ্যাই নয়, ইরান এবার ব্যবহার করেছে ফাত্তাহ-২ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যার গতি শব্দের চেয়ে প্রায় পাঁচগুণ বেশি এবং যার গতিপথ অনির্দেশ্য। এটি প্রচলিত রাডার ও প্রতিরক্ষা সিস্টেমকে বিভ্রান্ত করতে সক্ষম। এছাড়া, নিচু দিয়ে উড়ে যাওয়া ক্রুজ ক্ষেপণাস্ত্রও ব্যবহৃত হয়েছে, যা লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানতে সক্ষম হয়।

ইরান ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করে ইসরায়েলের রাডার সিস্টেমকেও বিভ্রান্ত করেছে। ফলে রাডার বিভ্রান্ত হয়ে আসল হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। কিছু ক্ষেপণাস্ত্রে এমন প্রযুক্তিও ছিল যা নিজেই রাডার ধ্বংসে সক্ষম।

ইসরায়েল দাবি করেছে, তারা আকাশ নিয়ন্ত্রণে রেখেছে এবং হামলার বড় অংশ প্রতিহত করেছে। তবে তারা এটাও স্বীকার করেছে, প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ কার্যকর নয়। বিশ্লেষকরা বলছেন, সংঘাত দীর্ঘায়িত হলে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের ঘাটতিতে পড়বে উভয়পক্ষ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তা ছাড়া ইসরায়েলের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।

সামরিক বিশ্লেষকদের মতে, ইরান শুধু ইসরায়েলের প্রতিরক্ষার ফাঁকগুলো উন্মোচন করেনি, বরং গোটা বিশ্বকে এই বার্তাও দিয়েছে—প্রযুক্তির প্রাচীর যতই শক্ত হোক, সঠিক কৌশল থাকলে তা ভেদ করা সম্ভব।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, আটক ৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, আটক ৩