ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

বড় চমক দেবে বার্সেলোনা, দলে আসছেন নতুন তারকা ফরোয়ার্ড

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৬:৪৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৬:৪৮:৩৮ অপরাহ্ন
বড় চমক দেবে বার্সেলোনা, দলে আসছেন নতুন তারকা ফরোয়ার্ড
বার্সেলোনা সম্প্রতি নগরপ্রতিদ্বন্দ্বী এস্পানিওল থেকে গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে দলে ভিড়িয়ে নিজেদের গোলকিপিং বিভাগে বিকল্প বাড়িয়েছে। এবার ক্লাবটির নজর বড় একটি ফরোয়ার্ড সাইনিংয়ের দিকে। কাতালানদের প্রধান লক্ষ্য এখন অ্যাতলেটিক ক্লাবে খেলা ২২ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামস। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং ইঙ্গিত দিয়েছেন সভাপতি হুয়ান লাপোর্তাও।

বলা হচ্ছে, নিকোর বিকল্প তালিকায় রয়েছেন লিভারপুলের লুইস দিয়াজ, ম্যানইউর মার্কাস রাশফোর্ড এবং ক্রোয়াট তারকা ইভান পেরিসিচ। তবে আর্থিক অবস্থান বিবেচনায় বার্সা মূলত উইলিয়ামসকেই অগ্রাধিকার দিচ্ছে। তার রিলিজ ক্লজ প্রায় ৫৮ মিলিয়ন ইউরো। বার্সেলোনার প্রতিনিধি ডেকো ইতিমধ্যে নিকোর এজেন্ট ফেলিক্স টাইন্টার সঙ্গে বৈঠকও করেছেন।

ইএসপিএনের খবরে বলা হয়েছে, গত মৌসুমেও বার্সা নিকোকে নিতে চাইলেও লা লিগার আর্থিক বিধিনিষেধের কারণে সেটি সম্ভব হয়নি। তবে এবার বার্সা সভাপতি লাপোর্তা জানাচ্ছেন, ক্লাবের আর্থিক পুনর্গঠনের ফলে এবার তারা লিগের হস্তক্ষেপ ছাড়া সাইনিং সম্পন্ন করতে পারবে।

ফ্যাব্রিজিও রোমানোর বরাতে আরও জানা গেছে, নিকো উইলিয়ামস এবং বার্সা ইতোমধ্যে ৬ বছরের চুক্তিতে সম্মত হয়েছে, যার মেয়াদ থাকবে ২০৩১ সাল পর্যন্ত। বার্ষিক পারিশ্রমিক হতে পারে ৭ থেকে ৮ মিলিয়ন ইউরো। এখন কেবল অ্যাতলেটিক ক্লাবের সঙ্গে আর্থিক শর্তাবলি চূড়ান্ত করাই বাকি।

এদিকে, প্রথম সাইনিং হিসেবে ২৪ বছর বয়সী হুয়ান গার্সিয়াকে দলে নিয়েছে বার্সা, ২৫ মিলিয়ন ইউরোতে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫১ কোটি টাকা। যদিও দলে এরই মধ্যে তিন গোলরক্ষক রয়েছেন—মার্ক আন্দ্রে টের স্টেগান, ভয়চেক সিজনি ও ইনাকি পেনা। তবে স্টেগান ও ইনাকি পেনার ক্লাব ছাড়ার জোরালো গুঞ্জন রয়েছে।

সব মিলিয়ে হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সা ধীরে ধীরে গড়ছে নতুন মৌসুমের শক্তিশালী স্কোয়াড, যেখানে নিকো উইলিয়ামস হতে পারেন সবচেয়ে বড় চমক।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা