ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভারতে নির্মিত হচ্ছে আরও ৬ ট্রাম্প টাওয়ার!

  • আপলোড সময় : ১১-১১-২০২৪ ০৫:৪২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৪ ০৫:৪২:৫৭ অপরাহ্ন
ভারতে নির্মিত হচ্ছে আরও ৬ ট্রাম্প টাওয়ার!
ভারত যুক্তরাষ্ট্রের পর এমন একটি দেশ, যেখানে ডোনাল্ড ট্রাম্পের ব্র্যান্ডের বৃহৎ আবাসন প্রকল্পের উপস্থিতি রয়েছে। ভারতের বিভিন্ন শহরে "ট্রাম্প টাওয়ার" নামের এই বিলাসবহুল আবাসন প্রকল্পগুলোর দায়িত্বে রয়েছে ট্রিবেকা নামক সংস্থা, যার প্রধান কল্পেশ মেহতা। বর্তমানে ভারতে চারটি ট্রাম্প টাওয়ার চালু আছে, যা ৩ মিলিয়ন বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। ভবিষ্যতে আরও ছয়টি ট্রাম্প টাওয়ার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে মোট আয়তন ৮ মিলিয়ন বর্গফুটে পৌঁছাবে এবং এর বাজারমূল্য প্রায় ১৫ হাজার কোটি রুপি হতে পারে।

ট্রাম্পের সঙ্গে কল্পেশ মেহতার ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কও গভীর। ট্রাম্প-পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে তার বন্ধুত্বের সূত্রপাত হোয়ার্টন বিজনেস স্কুলে, যেখানে একই শিক্ষকের মাধ্যমে তাদের পরিচয় হয়। ট্রাম্প নিজে কল্পেশকে ব্যবসায়িক পরামর্শ দেন, বিশেষ করে ট্রাম্পের ব্যবসায়িক নীতি অনুসরণ করতে উৎসাহ দেন। ট্রাম্প তাকে বলেছিলেন, "যত প্রকল্পই করো না কেন, প্রতিটি যেন ট্রফির মতো হয়।" 

কল্পেশের সংস্থা ট্রিবেকা নামটি নিউইয়র্কের বিলাসবহুল ট্রিবেকা এলাকার নাম থেকে এসেছে, যেখানে কল্পেশ একসময় ছিলেন। তার ইচ্ছে ছিল নিউইয়র্কের বিলাসিতা ভারতে নিয়ে আসা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা