ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

ইরানের ভয়ে কাতার-বাহরাইন থেকে যুদ্ধবিমান-জাহাজ সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৭:০০:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৭:০০:৪৬ অপরাহ্ন
ইরানের ভয়ে কাতার-বাহরাইন থেকে যুদ্ধবিমান-জাহাজ সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র
ইরানের সম্ভাব্য হামলার শঙ্কায় কাতার থেকে যুদ্ধবিমান এবং বাহরাইন থেকে যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৮ জুন) বার্তা সংস্থা রয়টার্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা।

তাদের ভাষ্য অনুযায়ী, ইরান যদি হঠাৎ করে হামলা চালায়, তবে এই সামরিক সরঞ্জামগুলো ঝুঁকিতে পড়তে পারে—এই বিবেচনায় আগেভাগেই সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এরইমধ্যে কাতারস্থ আল উদেইদ বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের কর্মীদের অস্থায়ীভাবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে এবং মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদ কাতারের রাজধানী দোহার অদূরে মরুভূমিতে অবস্থিত।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তা জানান, যেসব যুদ্ধবিমান শক্ত শেল্টারের মধ্যে ছিল না সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। একইসঙ্গে বাহরাইনের একটি বন্দর থেকে নৌবাহিনীর জাহাজ সরিয়ে নেওয়া হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর অবস্থান করে।

তারা আরও বলেন, “এই ধরনের স্থানান্তর অস্বাভাবিক নয়। সেনাদের নিরাপত্তা সবসময়ই আমাদের অগ্রাধিকার।”

এই পদক্ষেপ এমন এক সময় নেওয়া হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার সম্ভাবনা নিয়ে বিশ্বের সামনে স্পষ্ট বার্তা না দিয়ে অনিশ্চয়তা বজায় রেখেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার ইরানে ইসরায়েলি হামলার পর শুরু হয় দুই দেশের মধ্যে যুদ্ধ। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামরিক সম্পদ সরিয়ে নেওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরান এর আগে হুঁশিয়ারি দিয়েছিল—যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধে জড়ায়, তাহলে তাদের সব ঘাঁটি হামলার লক্ষ্যবস্তু হবে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল