ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

১১ মাসে ভ্যাট ও কাস্টমসে পিছিয়ে সাড়ে ৬৬ হাজার কোটি টাকা

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৭:১১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৭:১১:১০ অপরাহ্ন
১১ মাসে ভ্যাট ও কাস্টমসে পিছিয়ে সাড়ে ৬৬ হাজার কোটি টাকা
চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে কাস্টমস ও ভ্যাট খাতে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ হাজার ৬৭৮ কোটি ১৯ লাখ টাকা। সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায়ের হার ৮৩ দশমিক ১০ শতাংশ হলেও, প্রবৃদ্ধি মাত্র ৬ শতাংশ।

বৃহস্পতিবার (১৯ জুন) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের মে পর্যন্ত রাজস্ব আদায় অগ্রগতি পর্যালোচনা সভায় এই তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, চলতি অর্থবছরের সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৪৬০ কোটি ৪৫ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি ২৬ লাখ টাকা।

সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, “অর্থবছরের বাকি সময়ের মূল লক্ষ্য হওয়া উচিত রাজস্ব আহরণ সর্বোচ্চ পর্যায়ে নেওয়া। এজন্য টার্গেটভিত্তিক রাজস্ব আদায়ে আরও মনোযোগ দিতে হবে।”

তিনি কমিশনারদের সঙ্গে আলাদাভাবে তাদের অধিক্ষেত্রে রাজস্ব আদায়ের অগ্রগতি ও চলমান উদ্যোগ সম্পর্কে খোঁজ নেন এবং বকেয়া আদায়ে বিশেষ উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।

চেয়ারম্যান বলেন, “রাজস্ব আদায় যত বাড়বে, দেশের বৈদেশিক ঋণের বোঝা ততটাই কমবে।” তিনি গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করার দিকেও গুরুত্ব দেন।

সভায় কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের সদস্যসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবাই অর্থবছরের বাকি সময়জুড়ে রাজস্ব আহরণ বাড়াতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ