ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার রামপুরার দুজনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন যেভাবে হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

বিয়ে করছেন নায়িকা তানহা মৌমাছি

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৭:২৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৭:২৩:৪৬ অপরাহ্ন
বিয়ে করছেন নায়িকা তানহা মৌমাছি
ঢালিউডের তরুণ প্রজন্মের চিত্রনায়িকা তানহা মৌমাছি জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। পারিবারিক পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। জানা গেছে, দেশের অন্যতম শিল্পপতি রেহান খান রাজীবের একমাত্র পুত্রের সঙ্গে ঘর বাঁধতে চলেছেন এই নায়িকা।

বিয়ের আয়োজন হবে রাজকীয়ভাবে—ঢাকার একটি পাঁচ তারকা হোটেলেই অনুষ্ঠিত হবে মূল আনুষ্ঠানিকতা। দুই পরিবার মিলে গত ২৪ মে এই বিয়ের বিষয়টি চূড়ান্ত করেছে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

বিয়ের বিষয়ে তানহা মৌমাছি গণমাধ্যমকে জানান, “পরিবারের পছন্দেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ, চলতি মাসেই কাছের মানুষদের নিয়ে আমাদের বিয়েটা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

রূপালি পর্দায় ‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে অভিষেক ঘটে তানহার। এরপর ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনীত ‘আয়না’ (পরিচালক মনতাজুর রহমান আকবর) এবং ‘ইয়েস ম্যাডাম’ (পরিচালক রকিবুল আলম রকিব) নামের দুটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। উভয় সিনেমাতেই তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা।

বিয়ের নতুন জীবনে পা রাখতে যাওয়া তানহার জন্য রইল অগ্রিম শুভেচ্ছা।

কমেন্ট বক্স
দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার