ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬ , ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিফা বিশ্বকাপ ২০২৬ মঞ্চে বাবা ও ছেলে বাংলাদেশের কাছে হারের পর আইসিসির বড় শাস্তির কবলে পাকিস্তান ক্যানসারের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়েছিলেন নাসরিন, মারা গেলেন হজে গিয়ে বিচ্ছেদের কথা জানালেন মৌনী দুই মাসের মধ্যে চালু হচ্ছে প্রবাসী কার্ড ওয়ানডেতে ফেরার প্রস্তাবে যা বললেন মুশফিক প্রেমিককে দিয়ে বাবার বাড়িতেই ডাকাতি করালেন তরুণী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮ সেনাসদস্য দেশে হামের চেয়ে প্রতিদিন নিউমোনিয়ায় মৃত্যু বেশি কমলো সোনার দাম বিজেপির বিতর্কিত আদেশ বাতিল, কর্ণাটকে পরা যাবে হিজাব বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার গ্যাসের লিকেজে বিস্ফোরণ, বাবা ও ৩ ভাইবোনের পর মারা গেলেন মা কিস্তির চাপে স্বর্ণের দুল ছিনিয়ে নিতে গিয়ে গৃহিণীকে হত্যা করে রাজমিস্ত্রি: পিবিআই সাবেক অধিনায়ক মাশরাফীকে নিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্ট ধর্ষণের অভিযোগে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড অনিয়ন্ত্রিত স্ক্রিন শিশুদের জন্য বড় ক্ষতি ঈদুল আজহা কবে, জানাল আমিরাত দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও ভারি বৃষ্টির আভাস অর্থনৈতিক সঙ্কট, প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল বলিভিয়া

হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে, বিতর্কে জড়ান অভিনেতা ভরত কল

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৭:৩১:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৭:৩১:২০ অপরাহ্ন
হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে, বিতর্কে জড়ান অভিনেতা ভরত কল
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ভরত কল—যিনি খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা টেলিভিশন ও চলচ্চিত্রে তৈরি করেছেন শক্ত অবস্থান। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চরিত্রে তার অনবদ্য অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে। তবে অভিনয়ের বাইরে ভরতের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলেরও কমতি নেই ভক্ত-অনুরাগীদের মাঝে।

কাশ্মিরি পরিবারে জন্ম নেওয়া ভরতের বেড়ে ওঠা কলকাতায়। বাংলা ভাষা ও সংস্কৃতিকে আপন করে নিয়েই শুরু করেন অভিনয়ের যাত্রা। পড়াশোনার পাশাপাশি ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন, হয়ে উঠেছিলেন বাংলা সিনে ও টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ।

ভরতের প্রথম বিয়ে হয়েছিল অভিনেত্রী অনুশ্রী দাসের সঙ্গে। দীর্ঘদিন একসঙ্গে পথ চলার পর ২০০৩ সালে ভেঙে যায় সেই সংসার। পরে একাধিক সম্পর্কে জড়ানোর গুঞ্জন শোনা গেলেও, তা আর বিয়েতে গড়ায়নি।

অবশেষে ২০১৫ সালে বয়সে ১৮ বছরের ছোট অভিনেত্রী জয়শ্রী মুখার্জীকে বিয়ে করেন ভরত। তাদের এক কন্যা সন্তান রয়েছে। ভরতের ভাষায়, জয়শ্রী শুধু তার স্ত্রী নন, বরং জীবনের স্তম্ভ। ক্যানসারের মতো কঠিন সময়েও জয়শ্রী ছিলেন ছায়ার মতো সঙ্গী।

তবে এই সম্পর্ক সহজ ছিল না। বয়সের ব্যবধান নিয়ে বহুবার হয়েছেন সমালোচনার শিকার। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যখনই ভরত স্ত্রী জয়শ্রীর সঙ্গে ছবি পোস্ট করেছেন, তখনই উঠেছে নানা ধরনের কটাক্ষ।

তবুও সবকিছুর ঊর্ধ্বে উঠে ভালোবাসার শক্তিতেই এগিয়ে চলেছে ভরত-জয়শ্রীর সংসার। প্রেম, বন্ধুত্ব আর সাহচর্যের গল্প যেন হয়ে উঠেছে এই যুগলের জীবনের সবচেয়ে বড় সাফল্য।

কমেন্ট বক্স
ফিফা বিশ্বকাপ ২০২৬ মঞ্চে বাবা ও ছেলে

ফিফা বিশ্বকাপ ২০২৬ মঞ্চে বাবা ও ছেলে