ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

শান্তিতে নোবেল পুরস্কার দিতে ট্রাম্পকে প্রস্তাব করলো পাকিস্তান

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ১২:৫২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ১২:৫২:৩৪ অপরাহ্ন
শান্তিতে নোবেল পুরস্কার দিতে ট্রাম্পকে প্রস্তাব করলো পাকিস্তান
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করেছে পাকিস্তান। শনিবার (২১ জুন) এক্স (সাবেক টুইটার)-এ সরকারের অফিশিয়াল অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

বিবৃতিতে বলা হয়, ২০২৫ সালে ভারত-পাকিস্তান সংকটে প্রেসিডেন্ট ট্রাম্পের ‘সিদ্ধান্তমূলক কূটনৈতিক সম্পৃক্ততা ও গুরুত্বপূর্ণ নেতৃত্ব’ পারমাণবিক উত্তেজনা প্রশমনে কার্যকর ভূমিকা রাখে। সম্ভাব্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধ, যা লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন করতে পারতো, তা এড়ানো সম্ভব হয়েছে তাঁর হস্তক্ষেপে।

এছাড়া, ট্রাম্পের দূরদর্শিতা এবং রাষ্ট্রনায়কসুলভ ভূমিকার প্রশংসা করে বলা হয়, ইসলামাবাদ ও নয়াদিল্লির সঙ্গে একযোগে যোগাযোগ স্থাপন করে তিনি কার্যকর যুদ্ধবিরতিতে ভূমিকা রাখেন। বিশেষ করে, জম্মু-কাশ্মীর ইস্যুতে তাঁর সহায়তার প্রস্তাবকে পাকিস্তান বিশেষভাবে স্বীকৃতি জানায়। বিবৃতিতে উল্লেখ করা হয়, জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়ন ছাড়া দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তি সম্ভব নয়।

পাকিস্তান আশা প্রকাশ করেছে, গাজায় চলমান মানবিক সংকট এবং ইরান ঘিরে উত্তেজনাসহ মধ্যপ্রাচ্যের নানা সংকটে ট্রাম্পের কূটনৈতিক ভূমিকা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতায় অবদান রাখবে।

এর আগে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরও ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

এদিকে, ট্রাম্পও রোববার (১৫ জুন) নিজের ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে লেখেন, “ইরান ও ইসরায়েলের একটি চুক্তি করা উচিত, এবং তা হবে। যেমনটা আমি ভারত ও পাকিস্তানকে করিয়েছিলাম।” তিনি আরও লেখেন, “আমি অনেক কিছু করি, কিন্তু কখনো কৃতিত্ব পাই না—তবে ঠিক আছে, জনগণ বোঝে।”

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল