ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্র-জার্মানির অস্ত্র নিয়ে ইসরায়েলে পৌঁছেছে ১৪ কার্গো বিমান

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ১২:৫৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ১২:৫৭:৫০ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র-জার্মানির অস্ত্র নিয়ে ইসরায়েলে পৌঁছেছে ১৪ কার্গো বিমান
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর নতুন করে ইসরায়েলে অস্ত্রের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। গত বৃহস্পতিবার (১৯ জুন) এই চালানগুলো ইসরায়েলে পৌঁছায় বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে।

প্রতিবেদনে বলা হয়, ১৪টি কার্গো বিমানে করে এসব অস্ত্র পাঠানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক বাহিনীর আভিযানিক সক্ষমতা ধরে রাখা এবং সম্ভাব্য চাহিদা পূরণের লক্ষ্যেই এসব সরবরাহ। একইসঙ্গে যুদ্ধের প্রস্তুতি ও মজুত বাড়ানোর দিকেও জোর দেওয়া হয়েছে।

তবে নতুন এই চালানে কী ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম ছিল, সে বিষয়ে কোনো পক্ষ—না ইসরায়েল, না যুক্তরাষ্ট্র, না জার্মানি—বিস্তারিত কিছু জানায়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া চলমান সংঘাতে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্র দেশগুলো ইসরায়েলে মোট ৮০০ কার্গো বিমানে করে অস্ত্র ও সমরাস্ত্র পাঠিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম