ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা সহজীকরণ চান সেনাপ্রধান

  • আপলোড সময় : ২৪-১০-২০২৪ ১২:১৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৪ ১২:১৮:১১ অপরাহ্ন
কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা সহজীকরণ চান সেনাপ্রধান
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কানাডার ভিসা সহজীকরণ এবং চাকরিরত ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের জন্য ভিসা প্রক্রিয়াকরণের প্রয়োজনীতার প্রতি গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।কানাডার ভাইস চিফ অব দ্য ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল স্টিফেন আর কেলসি এবং কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের ভাইস-চেয়ার সালমা জাহিদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।এর আগে স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্র থেকে কানাডায় পৌঁছান সেনাপ্রধান। দেশটির রাজধানী অটোয়ায় সেনাপ্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানান কানাডার প্রিভি কাউন্সিল অফিসের পরিচালক এবং বাংলাদেশে কানাডার মনোনীত হাইকমিশনার অজিত সিং।

বৈঠকে কানাডার এমপি সালমা জাহিদ বিদ্যমান আবাসন সংকটের কথা উল্লেখ করে বাংলাদেশি শিক্ষার্থীদের দ্রুত ভিসা প্রক্রিয়াকরণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আবেদন করতে উৎসাহিত করেন।এছাড়া কানাডিয়ান ও বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা এবং কৃষি ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয়। জেনারেল ওয়াকার কানাডার আবাসন সংকট মোকাবিলায় বাংলাদেশি সহায়তার প্রস্তাব দেন এবং স্বাস্থ্যসেবা খাতে কানাডাকে সহায়তার জন্য বাংলাদেশের প্রস্তুতির কথা উল্লেখ করেন।লেফটেন্যান্ট জেনারেল কেলসির সঙ্গে বৈঠকে সেনাপ্রধান সামরিক কর্মীদের ভিসা প্রক্রিয়াকরণ সহজ করার কথা বলেন এবং দ্বিপাক্ষিক পরামর্শের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য একটি পদ্ধতিগত দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

জেনারেল ওয়াকারের এই সফরটি বাংলাদেশ-কানাডা সম্পর্কের উন্নয়নের জন্য একটি নতুন সুযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।সফরে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার নাহিদা সোবহান, ব্রিগেডিয়ার জেনারেল এস এম আসাদুল হক এবং মেজর মো. শোয়েব রিফাত অমি উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা