ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ইরানের পরমাণু অস্ত্র নিয়ে গোয়েন্দা তথ্য ভুল ছিল: ট্রাম্প

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ০১:১৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ০১:১৬:০৩ অপরাহ্ন
ইরানের পরমাণু অস্ত্র নিয়ে গোয়েন্দা তথ্য ভুল ছিল: ট্রাম্প
মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড সম্প্রতি বলেছিলেন, ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তবে তার সেই মন্তব্যকে ‘ভুল’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২১ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তুলসী গ্যাবার্ড যেটা বলেছেন, সেটা সঠিক নয়। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এই বিষয়ে তার গোয়েন্দা সম্প্রদায়ের অবস্থানও ভুল ছিল বলে জানান তিনি।

ইরান-ইসরায়েলের চলমান যুদ্ধ নিয়ে ট্রাম্প বলেন, যুদ্ধের ময়দানে ইসরায়েল ভালো করছে, আর ইরান তুলনামূলকভাবে পিছিয়ে আছে।

এ সময় যুদ্ধবিরতি প্রসঙ্গে তিনি জানান, একটি চুক্তিকে তিনি সমর্থন করতে পারেন।

অন্য এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান-ইসরায়েল সংঘাতে ইউরোপ কোনো সহায়তা করতে পারবে না।

উল্লেখ্য, গত ১৩ জুন ভোরে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন অভিযোগে দেশটির ওপর হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের ওই অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসিক ভবনে হামলা চালানো হয়। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী