ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠনে সম্মত বাংলাদেশ-চীন-পাকিস্তান

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ০২:০৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ০২:০৮:৪২ অপরাহ্ন
ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠনে সম্মত বাংলাদেশ-চীন-পাকিস্তান
বাংলাদেশ, চীন ও পাকিস্তান অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে একটি ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে তিন দেশ সম্মত হয়েছে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে।

শুক্রবার (২০ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগের দিন, বৃহস্পতিবার (১৯ জুন) চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে তিন দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

চীন, বাংলাদেশ ও পাকিস্তান পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে অর্থনৈতিক অগ্রগতি এবং জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিল্প, বাণিজ্য, সামুদ্রিক কার্যক্রম, জলসম্পদ, জলবায়ু পরিবর্তন, কৃষি, মানবসম্পদ উন্নয়ন, গবেষণা প্রতিষ্ঠান, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও যুব উন্নয়নসহ নানা ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।

বৈঠকে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকী অংশ নেন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ।

তিন পক্ষই সুপ্রতিবেশীসুলভতা, সমতা ও পারস্পরিক বিশ্বাস, উন্মুক্ততা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি এবং উইন-উইন সহযোগিতার ভিত্তিতে ত্রিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে। বৈঠকের ফলাফলের ভিত্তিতে দ্রুত একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম