ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ঢাকা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ০৪:০৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ০৪:০৩:৩১ অপরাহ্ন
ঢাকা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের দাবিতে আন্দোলনের প্রেক্ষিতে একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ঢাকা মেডিকেল কলেজ প্রশাসন। একই সঙ্গে শিক্ষার্থীদের রোববার (২২ জুন) বেলা ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২১ জুন) কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান অচলাবস্থা নিরসনে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে হল ত্যাগ করতে হবে। তবে পেশাগত পরীক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশনার বাইরে থাকবেন।

এর আগে সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, একাডেমিক ভবনের পলেস্তারা খসে পড়লেও কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। ফজলে রাব্বি হলসহ দুটি ছাত্রাবাস ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ছাত্রী হলের সিলিংও খসে পড়ছে নিয়মিত। ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

আবাসন সংকট নিরসনে বাজেটে জরুরি বরাদ্দের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম