ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ইসরায়েল সরকার ‘মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়িয়েছে, ভুলে বলে ফেললেন ইউএস দূত

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ০৪:২৪:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ০৪:২৪:৫২ অপরাহ্ন
ইসরায়েল সরকার ‘মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়িয়েছে, ভুলে বলে ফেললেন ইউএস দূত
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক সভায় ‘মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের জন্য ইসরায়েল দায়ী’— এমন মন্তব্য করে তাৎক্ষণিকভাবে তা সংশোধন করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স ডরোথি শিয়া।

শনিবার (২১ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ডরোথি শিয়া তার বক্তব্যে ভুল করে প্রথমে ইসরায়েলের নাম উচ্চারণ করেন, পরে থেমে গিয়ে সংশোধন করে বলেন, “ইরান সরকারও এই অঞ্চলে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়িয়েছে।”

তিনি বলেন, “জি-৭ নেতাদের সাম্প্রতিক ঘোষণার প্রতিধ্বনি করে আমি বলছি, ইরানই হলো মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা ও সন্ত্রাসের মূল উৎস।”

ডরোথি শিয়া আরও বলেন, “যদিও যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক হামলায় সরাসরি জড়িত ছিল না, তবুও এতে কোনো সন্দেহ নেই যে আমরা ইসরায়েলের পাশে আছি এবং ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে তাদের পদক্ষেপকে সমর্থন করি।”

তিনি দাবি করেন, “ইরানের হাতে এখন পরমাণু অস্ত্র তৈরির সব উপাদানই রয়েছে, যা আমাদের কাছে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।”

সভায় তিনি আহ্বান জানান, “ইরানকে অবশ্যই তাদের পরমাণু উচ্চাভিলাষ ত্যাগ করতে হবে, যেন আর কোনো ধ্বংসযজ্ঞ না ঘটে।”

উল্লেখ্য, গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে, যার জবাবে ইরানও পাল্টা আক্রমণ শুরু করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী