ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার

নেতানিয়াহুকে নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিস্ফোরক মন্তব্য

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ০৫:০০:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ০৫:০০:৪৬ অপরাহ্ন
নেতানিয়াহুকে নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিস্ফোরক মন্তব্য
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন মনে করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ চাচ্ছেন—কারণ সেটিকেই তিনি নিজের ক্ষমতায় টিকে থাকার কৌশল হিসেবে দেখছেন।

মার্কিন টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য ডেইলি শো’-তে এক আলোচনায় অংশ নিয়ে ক্লিনটন বলেন, “নেতানিয়াহু বহুদিন ধরেই ইরানের সঙ্গে যুদ্ধের চেষ্টা করছেন, কারণ তিনি জানেন—এই উত্তেজনাই তাকে অনন্তকাল ক্ষমতায় রাখবে। বাস্তবে, গত ২০ বছরের অধিকাংশ সময় তিনিই ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন।”

ইরান-ইসরায়েল উত্তেজনা থামাতে যুক্তরাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দিয়ে সাবেক প্রেসিডেন্ট বলেন, “এই সহিংসতা বন্ধ হওয়া দরকার। সাধারণ মানুষ মারা যাচ্ছে—এটা কোনো সমাধান হতে পারে না।”

তিনি আরও বলেন, “আমি মনে করি না নেতানিয়াহু কিংবা ট্রাম্প কেউই চায় আঞ্চলিক যুদ্ধ। কিন্তু বিষয়টি এমন দিকে যাচ্ছে, যেখান থেকে ফেরত আসা কঠিন হয়ে পড়ে।”

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে গুরুত্ব দিয়ে ক্লিনটন বলেন, “আমাদের বন্ধুরা যেন জানে—আমরা তাদের পাশে আছি, তাদের সুরক্ষার দায়িত্ব নিচ্ছি।”

তিনি সতর্ক করে বলেন, “ঘোষণাবিহীন যুদ্ধ, যেখানে নিরপরাধ মানুষ প্রাণ হারায়—এটা কোনো গ্রহণযোগ্য পথ নয়। সাধারণ মানুষ রাজনীতি করে না, তারা শুধু নিরাপদে বাঁচতে চায়।”

উল্লেখ্য, ইসরায়েল-ইরান সরাসরি সংঘাতে জড়ালেও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এতে সরাসরি অংশ নেয়নি। তবে ওয়াশিংটন একাধিকবার ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়েছে এবং ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতেও সহযোগিতা করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম

শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম