ঢাকা , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ নির্বাচিত সরকার এলে পছন্দের লোক বসানোই স্বাভাবিক: বিদায়ী চিফ প্রসিকিউটর ঢাকার বাজারে মার্কিন পণ্য দেখে রাষ্ট্রদূতের উচ্ছ্বাস নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী বিয়ের ঘোষণা দিলেন রাশমিকা ও বিজয় একই দিনে বিয়ে, আগের রাতে আত্মহত্যা দুই বোনের দ্রুতই কৃষক কার্ড চালু করবে সরকার: তথ্যমন্ত্রী জেনে নিন ইফতারে কোন খাবার স্বাস্থ্যের জন্য বেশি উপকারী রায়েরবাজারে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ মাদক সম্রাট ‘এল মেনচো’র হত্যা ঘিরে মেক্সিকোতে ব্যাপক সহিংসতা প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরনো কর্মচারীদের ডেকে কথা বললেন তারেক রহমান দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষা প্রতিমন্ত্রী প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান নোংরামি করলে বরদাশত করব না, জামায়াতকে কাদের সাদিক কায়েমদের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ আনলেন জুমা ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ট্রাম্পকে ইরানে নয়, নিজ দেশে নজর দিতে বলছেন উপদেষ্টারা এখতিয়ারের বাইরে গিয়ে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ অবৈধ : সুপ্রিম কোর্ট মানুষের দুয়ারে চিকিৎসাসেবা পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

শুধু কথায় বা আলোচনায় সংস্কার সম্ভব নয়: মির্জা ফখরুল

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ০৫:০২:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ০৫:০২:২৪ অপরাহ্ন
শুধু কথায় বা আলোচনায় সংস্কার সম্ভব নয়: মির্জা ফখরুল
সংস্কারের মতো বড় পরিবর্তন শুধুমাত্র কথাবার্তা বা আলোচনার মাধ্যমে সম্ভব নয়, এ জন্য প্রয়োজন মানসিকতার গভীর পরিবর্তন—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২১ জুন) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে যে নতুন বাস্তবতার সৃষ্টি হয়েছে, তা এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ পুনর্গঠনে এগিয়ে আসতে হবে।

বর্তমান অন্তর্বর্তী সরকারের ভূমিকাকে ইতিবাচক বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “এই সরকার ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে চেষ্টা চালাচ্ছে, তা প্রশংসনীয়। এজন্য ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে সরকারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে হবে।”

এ সময় তিনি নতুন প্রজন্মের নেতৃত্বে গঠিত ছাত্র সংগঠন ‘ন্যাশনাল কাউন্সিল ফর পলিটিক্যাল চেঞ্জ (এনসিপি)’-এর প্রতি সমর্থন জানান। পাশাপাশি ৫ আগস্টের পর যারা নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, তাদেরও স্বাগত জানান মির্জা ফখরুল।

কমেন্ট বক্স
ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ

ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ