ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

মধ্যপ্রাচ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল : এরদোয়ান

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ০৫:২৫:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ০৫:২৫:২৫ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল : এরদোয়ান
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় অন্তরায় ইসরায়েল— এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরমাণু প্রকল্প বিষয়ক সংলাপ ভন্ডুল করতেই ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল।

শনিবার (২১ জুন) মুসলিম দেশগুলোর আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে তুরস্কের ইস্তাম্বুল শহরে। সেখানে তুরস্কের রাষ্ট্র ও সরকারপ্রধান হিসেবে বক্তব্য দেন এরদোয়ান।

নিজ বক্তব্যে ইরানের ওপর ইসরায়েলের সামরিক অভিযানকে ‘পুরোপুরি গুন্ডামি’ বলে উল্লেখ করেন এরদোয়ান। তিনি বলেন, “ইরানে ইসরায়েল যা করছে, তা পুরোপুরি গুন্ডামি। নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার চায়, পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের সংলাপ ব্যর্থ হোক। ইসরায়েলের এই হামলার মূল উদ্দেশ্য সেটাই।”

বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে এরদোয়ান বলেন, “আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরায়েলের বিরুদ্ধে আপনারা শাস্তিমূলক পদক্ষেপ নিন।”

উল্লেখ্য, গত ১৩ জুন থেকে ইরানে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত অভিযানে ইরানের সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরিসহ অন্তত ৪৩০ জন নিহত হয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী