ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

৮ বছর পর দলে ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটার

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ০৫:৫৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ০৫:৫৫:২৯ অপরাহ্ন
৮ বছর পর দলে ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটার
৮ বছর পর জাতীয় দলে ফিরে ইতিহাস গড়লেন করুণ নায়ার। ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টে একাদশে সুযোগ পেয়েই গড়লেন অনন্য এক রেকর্ড।

ভারতের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০১৭ সালের মার্চে। এরপর কেটেছে দীর্ঘ আট বছর, ভারতের হয়ে খেলা হয়ে গেছে ৪০২টি আন্তর্জাতিক ম্যাচ—কিন্তু দলে ফিরতে পারেননি নায়ার। এবার ফিরেই গড়লেন সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ মিস করে জাতীয় দলে ফেরার রেকর্ড।

২০১৬ সালে অভিষেকের পর মাত্র ছয়টি টেস্ট খেলেছেন করুণ। প্রথম দুটি ম্যাচে ব্যর্থ হলেও তৃতীয় ম্যাচেই বাজিমাত—ট্রিপল সেঞ্চুরি করে দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে গড়েন অনন্য কীর্তি। কিন্তু এরপর অস্ট্রেলিয়া সিরিজে বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েন। তারপরে অপেক্ষা, দীর্ঘ আট বছরের।

ইংল্যান্ড সিরিজ শুধু ফেরার উপলক্ষই নয়, স্মৃতির দায়ও বয়ে বেড়ানো এক অধ্যায় করুণের জীবনে। ২০১৮ সালের ইংল্যান্ড সফরে অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রীর অধীনে সিরিজের পাঁচটি ম্যাচই বেঞ্চে কাটাতে হয়েছিল তাকে। সেই উপেক্ষা ছিল করুণের জন্য গভীর হতাশার নাম।

তবে এবার আর শুধু ফিরে আসা নয়—ফিরেই নিজেকে আবার প্রমাণের মিশনে নেমেছেন করুণ নায়ার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী