ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কুয়েতে একদিনে রেকর্ডসংখ্যক ৯৩০ জনের নাগরিকত্ব বাতিল

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ১২:৩৭:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ১২:৩৭:৩৫ অপরাহ্ন
কুয়েতে একদিনে রেকর্ডসংখ্যক ৯৩০ জনের নাগরিকত্ব বাতিল
কুয়েতে একদিনে রেকর্ড সংখ্যক অভিবাসীর নাগরিকত্ব বাতিল হতে যাচ্ছে। বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতা এবং জালিয়াতির মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার কারণে মোট ৯৩০ জন অভিবাসীর নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সোমবার (১১ নভেম্বর) সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কুয়েতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ফাহাদ আল ইউসেফ এ সিদ্ধান্ত ঘোষণা করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার নাগরিকত্ব বাতিলের জন্য প্রয়োজনীয় নথিপত্র চূড়ান্ত করে মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে নথিগুলো পর্যালোচনা ও অনুমোদন শেষে নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া কার্যকর হবে। 

তিনি আরও জানান, যাদের নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া চলছে, তারা চাইলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন। এই জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে।

মোট ১৭,৮১৮ বর্গকিলোমিটার আয়তনের দেশ কুয়েতে প্রায় ৪৯ লাখ জনসংখ্যা রয়েছে, যার অর্ধেকেরও বেশি অভিবাসী। সম্প্রতি অভিবাসীদের সংখ্যা বৃদ্ধির ফলে দেশটির আরব বংশোদ্ভূত আদি নাগরিকরা সংখ্যালঘুতে পরিণত হচ্ছেন। এ কারণে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে কুয়েত সরকার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা