ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ক্লাব বিশ্বকাপ: পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় ইন্টার মিলানের

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০১:০৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০১:০৩:৪০ অপরাহ্ন
ক্লাব বিশ্বকাপ: পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় ইন্টার মিলানের
ফিফা ক্লাব বিশ্বকাপের ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে ইন্টার মিলান। জাপানের উরাওয়া রেড ডায়মন্ডসকে ২-১ গোলে হারিয়েছে ইতালিয়ান জায়ান্টরা।

শনিবার (২১ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ওয়াশিংটনের লুমেন ফিল্ডে মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের ১১তম মিনিটেই চমক দেয় উরাওয়া রেড ডায়মন্ডস। কানেকোর ক্রস থেকে ওয়াটানাবের শট ইন্টার ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। ১-০ গোলে এগিয়ে যায় জাপানি ক্লাবটি, যা ধরে রেখেই বিরতিতে যায় তারা।

বিরতির পর থেকেই গোল শোধে মরিয়া হয়ে উঠে ইন্টার মিলান। একের পর এক আক্রমণেও কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না তারা।

অবশেষে ৭৮তম মিনিটে কর্নার থেকে আসা বলে পা ছুঁইয়ে গোল করে সমতায় ফেরান লাওতারো মার্টিনেজ। এরপর ম্যাচের ইনজুরি টাইমে জটলার মধ্যে থেকে জয়সূচক গোলটি করেন কারবনি। ২-১ ব্যবধানে ম্যাচ শেষ করে মূল্যবান তিন পয়েন্ট তুলে নেয় ইন্টার।

এই জয়ে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের দ্বিতীয় স্থানে ইন্টার মিলান। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে কোনো পয়েন্ট না নিয়ে তলানিতে উরাওয়া রেড ডায়মন্ডস।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী