ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

মেধাপাচার বন্ধ ও মাতৃভাষায় শিক্ষাগ্রহণের তাগিদ সালাহউদ্দিনের

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০১:০৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০১:০৮:১৫ অপরাহ্ন
মেধাপাচার বন্ধ ও মাতৃভাষায় শিক্ষাগ্রহণের তাগিদ সালাহউদ্দিনের
মেধা পাচার রোধে রাষ্ট্র ও শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রোববার (২২ জুন) রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, "যদি দেশে উন্নতমানের গবেষণার সুযোগ, ভালো পরিবেশ থাকে—তবে কেউ বিদেশে কেন যাবে? ব্রেন ড্রেন বন্ধ করতে হলে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।"

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমাদের দেশে এমন একটি অবস্থা তৈরি হয়েছে, যেখানে একবার বাইরে গেলে আর কেউ ফেরে না। অথচ ভারত ও চীনের মতো দেশগুলো দেখেছি—তারা বিদেশ থেকে শিক্ষা নিয়ে দেশে ফিরে এসেছে, নিজেদের উন্নয়নে যুক্ত হয়েছে।”

মাতৃভাষায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “শিশু যেভাবে তার মায়ের ভাষায় কথা বলতে শেখে, ঠিক সেভাবেই তার শিক্ষা হওয়া উচিত। শুধুমাত্র বিদেশ পাঠানোর উদ্দেশ্যে ইংরেজিমাধ্যম তৈরি করে দিলে মেধার পূর্ণ বিকাশ হয় না। এটা একটা আবেগগত বিষয় নয়, বরং একটি কাঠামোগত ত্রুটি।”

তিনি বলেন, “আমরা যদি সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি পর্যায়ে মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা করি এবং পাশাপাশি বিদেশি দুটি ভাষা শেখানোর উদ্যোগ নেই, তবে একটা ভারসাম্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।”

সালাহউদ্দিন আহমদ আশ্বাস দিয়ে বলেন, “বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা ও গবেষণায় অবহেলা থাকবে না। আমরা এমন এক পরিবেশ সৃষ্টি করব, যেখানে শিক্ষা ও গবেষণা দুটোই গুরুত্ব পাবে, আর তখনই মেধা পাচার রোধ করা সম্ভব হবে।”

তিনি শেষ মন্তব্যে বলেন, “আমরা অতীতে অপসংস্কৃতির শিকার হয়েছি। শিক্ষাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, মেধাকে অবমূল্যায়ন করা হয়েছে। এই সেমিনার সেই বাস্তবতারই প্রতিচ্ছবি।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ