ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
ইরানে পাশে দাঁড়ালো একাধিক দেশ

যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে লাতিন আমেরিকার ৫ দেশের বার্তা

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০১:১৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০১:১৮:০৮ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে লাতিন আমেরিকার ৫ দেশের বার্তা
যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় ইরানের পাশে দাঁড়িয়েছে লাতিন আমেরিকার একাধিক দেশ। কেউ কেউ উদ্বেগ প্রকাশ করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।

শনিবার (২২ জুন) রাতে এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া পোস্টে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল বলেন, “আমরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণের তীব্র নিন্দা জানাই। এ ধরনের আগ্রাসন জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। এটি মানবতাকে এক অপরিবর্তনীয় সংকটের দিকে ঠেলে দিচ্ছে।”

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ সংক্ষিপ্ত বার্তায় লেখেন, “আমরা শান্তি চাই এবং সেটাই প্রয়োজন।”

ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলাকে “ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন” বলে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে।

এদিকে, সংঘাত নিরসনে সংলাপের ওপর গুরুত্ব আরোপ করেছে কলম্বিয়া ও মেক্সিকো। কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “বর্তমান সংকট থেকে দায়িত্বশীল ও স্থায়ীভাবে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো পুনরায় আলোচনা শুরু করা।”

মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ লিখেছে, “এই অঞ্চলের রাষ্ট্রগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান পুনরুদ্ধার করাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী