ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত সালমান, জানালেন নিজেই

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০১:১৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০১:১৪:২৬ অপরাহ্ন
মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত সালমান, জানালেন নিজেই
বহু বছর ধরে জটিল রোগে ভুগছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। তবে অসুস্থতা তাকে থামাতে পারেনি। বরং রোগকে উপেক্ষা করেই নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি কাপিল শর্মার কমেডি শোর নতুন সিজনের প্রথম পর্বে এসে এসব কথা নিজেই জানিয়েছেন সালমান।

দীর্ঘদিন ধরে ট্রাইগেমিনাল নিউরালজিয়া, অ্যানিউরিজম ও এভি ম্যালফরমেশন নামক জটিল রোগে আক্রান্ত তিনি। শারীরিক অবস্থা ভালো না থাকলেও বলিউডে টিকে থাকতে হলে প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে যেতে হবে—এমনটাই জানিয়েছেন সালমান খান।

তার ভাষায়, ‘‘অসুখ থাকবেই। কিন্তু বলিউডে টিকে থাকতে হলে কঠোর পরিশ্রম করে যেতে হবে। প্রতিদিন হাড় ভাঙছে, পেশী ছিঁড়ছে। তবু কাজ করছি। ট্রাইগেমিনাল নিউরালজিয়া আছে, মস্তিষ্কে অ্যানিউরিজম রয়েছে, এভি ম্যালফরমেশনও আছে। সব সত্ত্বেও চলাফেরা করছি, কাজ করে যাচ্ছি।’’

তিনি জানান, নানা রকম জটিলতা রয়েছে তার জীবনে। মেজাজ খারাপ থাকলে সেই জটিলতাও বেড়ে যায়।

২০১৭ সালেও এই রোগ নিয়ে কথা বলেছিলেন সালমান। ট্রাইগেমিনাল নিউরালজিয়াকে বলা হয় ‘সুইসাইড ডিজিজ’। কারণ এই রোগে যন্ত্রণার মাত্রা এতটাই তীব্র হয় যে অনেকে আত্মহত্যার দিকেও চলে যান। এই ব্যথা সাধারণত মুখমণ্ডলে হয়। অ্যানিউরিজম হলো মস্তিষ্কে স্নায়ু সংক্রান্ত একটি সমস্যা। আর এভি ম্যালফরমেশন হলো শিরা ও ধমনী সংযোগে এক অস্বাভাবিকতা, যা মস্তিষ্কসহ শরীরের বিভিন্ন অংশে হতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা