ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ইরানের ৬ বিমানবন্দরে হামলার দাবি ইসরায়েলের

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০১:১৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০১:১৭:৫৬ অপরাহ্ন
ইরানের ৬ বিমানবন্দরে হামলার দাবি ইসরায়েলের
ইরানের বিভিন্ন অঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) হিব্রু ভাষার একটি অফিসিয়াল অ্যাকাউন্টে দেয়া বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েল।

বিবৃতিতে জানানো হয়, দূরনিয়ন্ত্রিত ড্রোন ব্যবহার করে ইরানের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। পোস্টে সংযুক্ত ছবিতে হামলার লক্ষ্যবস্তু হিসেবে যে বিমানবন্দরগুলোর নাম উঠে এসেছে, তার মধ্যে রয়েছে তেহরানের মেহরাবাদ, মাশহাদ বিমানবন্দর এবং ডেজফুল বিমানঘাঁটি।

ইসরায়েলি বাহিনীর দাবি, হামলায় বিভিন্ন বিমানঘাঁটির রানওয়ে, আন্ডারগ্রাউন্ড বাংকার, জ্বালানিভর্তি একটি রিফুয়েলিং প্লেন এবং ইরানি বাহিনীর এফ-১৪, এফ-৫ ও এএইচ-১ ধরনের যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই অভিযানের মাধ্যমে ইরানি বাহিনীর বিমানঘাঁটিগুলো থেকে উড্ডয়ন ও তাদের বিমান শক্তির কার্যকারিতা ব্যাহত করা হয়েছে।

তবে ইসরায়েলের এই হামলার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী