ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

আয়কর রিটার্ন দিয়ে সম্পদের বিবরণী জমা দিলেন বিদ্যুৎ উপদেষ্টা

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ১২:৪৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ১২:৪৭:৪৫ অপরাহ্ন
আয়কর রিটার্ন দিয়ে সম্পদের বিবরণী জমা দিলেন বিদ্যুৎ উপদেষ্টা
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান তার এবং স্ত্রীর আয়কর রিটার্ন এবং সম্পদের বিবরণী মন্ত্রিপরিষদে জমা দিয়েছেন। এ বিষয়ে তিনি সচিব ও আওতাধীন সংস্থাগুলোর প্রধানদেরও নিজেদের এবং তাদের স্ত্রীর/স্বামীর আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণী জমা দেওয়ার তাগিদ দিয়েছেন। সোমবার (১২ নভেম্বর) ফেসবুকে পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে ফাওজুল কবির খান লিখেন, "আলহামদুলিল্লাহ! নিজের ও স্ত্রীর আয়কর রিটার্ন জমা দিয়েছি এবং পরদিনই সম্পদের বিবরণী মন্ত্রিপরিষদ সচিবের কাছে জমা দিয়েছি। আমার কার্যকাল শেষে আবারও দুজনের সম্পদের বিবরণী জমা দেবো, যাতে সম্পদের হ্রাসবৃদ্ধি এবং এর কারণ উল্লেখ থাকে।" 

তিনি আরও বলেন, "আজই সচিব ও সংস্থা প্রধানদের জিজ্ঞাসা করবো তারা তাদের নিজ ও স্ত্রীর আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণী জমা দিয়েছেন কিনা। নতুন বাংলাদেশে জবাবদিহি শুরু হোক শীর্ষ থেকে।"

উল্লেখ্য, গত ১ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ 'অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪' জারি করে। নীতিমালায় বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিরা আয়কর রিটার্ন জমা দেওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে তাদের আয় ও সম্পদের বিবরণী মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন।

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস