ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

হরমুজ প্রণালী বন্ধের পথে ইরান, নিবৃত্ত করতে চীনের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০১:২০:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০১:২০:৪০ অপরাহ্ন
হরমুজ প্রণালী বন্ধের পথে ইরান, নিবৃত্ত করতে চীনের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নেয়ার পথে রয়েছে ইরান। দেশটির পার্লামেন্টে এই প্রণালী বন্ধের প্রস্তাব ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। এখন কেবল চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার অপেক্ষা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই পদক্ষেপের প্রেক্ষাপটে ইরানকে হরমুজ প্রণালী বন্ধ থেকে বিরত রাখতে চীনের হস্তক্ষেপ কামনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

রোববার (২২ জুন) ফক্স নিউজে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি চীন সরকারকে উৎসাহিত করব, তারা যেন ইরানের সঙ্গে যোগাযোগ করে। কারণ, চীন তেলের জন্য হরমুজ প্রণালীর ওপর অত্যন্ত নির্ভরশীল।”

তিনি আরও বলেন, “ইরান যদি এই প্রণালী বন্ধ করে, তবে সেটা হবে তাদের আরেকটি মারাত্মক ভুল। এটি হবে অর্থনৈতিক আত্মহননের শামিল। আমাদের কাছে সেই পরিস্থিতি সামাল দেয়ার বিকল্প ব্যবস্থা রয়েছে। তবে, হরমুজ প্রণালী বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে অন্যান্য দেশগুলোর অর্থনীতি।”

সতর্কবার্তা দিয়ে মার্কো রুবিও বলেন, “এই পদক্ষেপের ফলে উত্তেজনা আরও তীব্র হবে এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলোও এর কঠোর জবাব দেবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী