ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

তরুণরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছে: ক্রীড়া উপদেষ্টা

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০১:৫৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০১:৫৪:১৬ অপরাহ্ন
তরুণরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছে: ক্রীড়া উপদেষ্টা
কমনওয়েলথ চার্টার বিষয়ক ঢাকার কর্মশালার উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (২৩ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “কমনওয়েলথ চার্টার কেবল একটি দলিল নয়, বরং এটি একটি জীবন্ত প্রতিশ্রুতি, যা গণতন্ত্র, মানবাধিকার, লিঙ্গ সমতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকার স্মরণ করিয়ে দেয়।”

তিনি বলেন, “কমনওয়েলথের ৬০ শতাংশ জনগণই ৩০ বছরের নিচে, আর বাংলাদেশে এই হার আরও বেশি। তরুণরাই পরিবর্তনের চালিকাশক্তি।”

এ সময় সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানের উদাহরণ টেনে তিনি বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তরুণরা নেতৃত্ব দিয়েছে।” চার্টারের আদর্শ বাস্তবায়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

কর্মশালায় কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেলসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম