ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

‘নুরুল হুদার সঙ্গে মব জাস্টিসে দলের কেউ জড়ি‌ত থাকলে ব্যবস্থা নেবে বিএনপি’

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০৩:০১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০৩:০১:৪০ অপরাহ্ন
‘নুরুল হুদার সঙ্গে মব জাস্টিসে দলের কেউ জড়ি‌ত থাকলে ব্যবস্থা নেবে বিএনপি’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ‘মব’ সংস্কৃতির বিপক্ষে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে শৃঙ্খলাবিরোধী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সোমবার (২৩ জুন) দুপুরে গণমাধ্যমকে এসব কথা বলেন সালাহউদ্দিন।

তিনি বলেন, ‘আমরা মব কালচারে বিশ্বাস করি না। আমরা আইনের শাসনের পক্ষে। দেশে আইনের শাসন ও স্বচ্ছ বিচার প্রক্রিয়া প্রতিষ্ঠার জন্য আমরা অবিরাম সংগ্রাম চালিয়ে যাচ্ছি।’

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার বিষয়ে তিনি বলেন, ‘তার বিরুদ্ধে অভিযোগ, গ্রেপ্তার প্রক্রিয়া ও বিচার যেন আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হয়, আমরা সেই প্রত্যাশাই করি। তবে তার সঙ্গে অবমাননাকর ব্যবহার কোনোভাবেই সমর্থন করি না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি বিএনপির কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকে, তদন্ত করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, কেউ যত বড় অপরাধীই হোক না কেন, তার আইনগত ও সাংবিধানিক অধিকার যেন অক্ষুণ্ন থাকে।’

উল্লেখ্য, গতকাল রাতে উত্তরার বাসায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাকে জনতা ঘেরাও করে গলায় জুতার মালা পরিয়ে দেয়। এ সময় তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সালাহউদ্দিন বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস ও নির্বাচনি ব্যবস্থাকে সম্পূর্ণরূপে বিনষ্ট করার জন্য যেসব ব্যক্তি দায়ী, কেএম নুরুল হুদা তাদের অন্যতম। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন দীর্ঘায়িত করতে কিছু সাংবিধানিক প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করা হয়েছে, তার পেছনে কিছু ব্যক্তি সরাসরি জড়িত।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা