ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

‘দাবি না মানা পর্যন্ত কলমবিরতি চলবে’

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০৩:৫০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০৩:৫০:২৯ অপরাহ্ন
‘দাবি না মানা পর্যন্ত কলমবিরতি চলবে’
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা তাদের দাবির প্রেক্ষিতে কলম বিরতি ও এনবিআর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার (২৩ জুন) দুপুরে রাজস্ব ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। এর আগে সকাল থেকেই আন্দোলনকারীরা কলম বিরতিতে অংশ নেন।

আন্দোলনকারীরা জানান, আজকের (২৩ জুন) মধ্যে প্রতিহিংসামূলক ও নিপীড়নমূলক সব বদলি আদেশ বাতিল না হলে আগামীকাল ২৪ জুন আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি কার্যক্রম ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। ঢাকায় রাজস্ব ভবনে এবং ঢাকার বাইরে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এই কর্মসূচি একযোগে চলবে। একইসাথে, চেয়ারম্যানসহ দায়ীদের প্রতি ঘৃণা প্রকাশ কর্মসূচিও চলবে।

তারা আরও জানান, ২৫ ও ২৬ জুন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই ধরনের কর্মসূচি চলবে, যদি নতুন করে কোনো নিপীড়নমূলক আদেশ জারি করা হয় অথবা পূর্বের আদেশগুলো বাতিল না করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২৭ জুনের মধ্যে প্রতিহিংসামূলক বদলি আদেশ বাতিল না হলে এবং এনবিআর চেয়ারম্যানকে অপসারণ না করা হলে আগামী ২৮ জুন থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার পূর্ণাঙ্গ কর্মবিরতি তথা কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু হবে।

তারা এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী’ হিসেবে আখ্যায়িত করে বলেন, তিনি রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার চক্রান্তে যুক্ত রয়েছেন এবং তাকে অপসারণ না করা হলে আন্দোলনের পরিধি আরও বিস্তৃত হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী