ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার পাওনা টাকা দিতে ডেকে নিয়ে যুবককে হত্যা এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো দেড় বছরের শিশুর মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন’ উঠে যান ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে, যেভাবে ইরানে লুকিয়ে ছিলেন মার্কিনসেনা রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা বললেন, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি আবু সাঈদ হত্যা মামলায় কার কার কী সাজা হলো এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন হাদি হত্যা মামলায় প্রধান আসামি অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড়, স্বামী গ্রেপ্তার সংরক্ষিত নারী আসন: হিসেবনিকেশে কোন জোট পাচ্ছে কত আসন

চট্টগ্রামে করোনায় আরো দুজনের মৃত্যু, শনাক্ত ৪

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০৩:৫৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০৩:৫৮:০৮ অপরাহ্ন
চট্টগ্রামে করোনায় আরো দুজনের মৃত্যু, শনাক্ত ৪
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন—নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর এলাকার বাসিন্দা কাজী আব্দুল আউয়াল (৮০) এবং চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গবাজার এলাকার বাসিন্দা রাবেয়া খাতুন (৯৫)।

দুজনই নিউমোনিয়া পরবর্তী ফুসফুসের প্রদাহজনিত জটিলতায় ভুগছিলেন এবং নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সোমবার (২৩ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন, শেভরন ল্যাবে ২ জন এবং এভারকেয়ার হাসপাতালে ১ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে।

গত ৪ জুন থেকে এ পর্যন্ত জেলায় মোট ৭৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং একই সময়ে মৃত্যু হয়েছে মোট ৬ জনের।

কমেন্ট বক্স
তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক