ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে চুক্তি স্থগিতের সিদ্ধান্ত ইরানের

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০৪:০৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০৪:০৪:১০ অপরাহ্ন
জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে চুক্তি স্থগিতের সিদ্ধান্ত ইরানের
ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-এর সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইরান। এই সিদ্ধান্ত বাস্তবায়নে দেশটির পার্লামেন্ট মজলিশ ইতোমধ্যে একটি বিল তৈরির কাজ শুরু করেছে।

সোমবার (২৩ জুন) ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ইরনা এক প্রতিবেদনে মজলিশ সদস্য রুহুল্লাহ মোতেফাকেরজাদেহর বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার পার্লামেন্ট অধিবেশন চলাকালে আইএইএ-এর সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিতের প্রস্তাব উত্থাপন করেন এমপিরা। এতে সম্মতি জানিয়ে স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, “এই আন্তর্জাতিক সংস্থা থেকে যতদিন পর্যন্ত পেশাদার আচরণের গ্যারান্টি না পাওয়া যাবে, ততদিন পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি স্থগিত রাখা উচিত।”

উল্লেখ্য, ১৯৭০ সালে তৎকালীন ইরানি শাসক রেজা পাহলভীর আমলে এনপিটি চুক্তিতে সই করেছিল ইরান, যেখানে তারা প্রতিশ্রুতি দিয়েছিল পরমাণু অস্ত্র তৈরি না করার এবং আইএইএ-কে সহযোগিতা করার।

তবে চলতি মাসের ১৩ জুন ইসরায়েল ইরানের বিভিন্ন অংশে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় দাবি করেন, তেহরান পরমাণু বোমা তৈরির দ্বারপ্রান্তে রয়েছে এবং ইরানের এই পরিকল্পনা থামাতেই ওই হামলা চালানো হয়েছে।

এর আগে ৬ জুন এক বিবৃতিতে আইএইএ জানিয়েছিল, ইরান যে মাত্রার বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করছে, তা দিয়ে অনায়াসেই পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। ইরান এ বিবৃতিকে ইসরায়েলি আগ্রাসনের পথ তৈরি করার দায়ে অভিযুক্ত করে।

১৬ জুন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, “ইসরায়েলি হামলার ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে আইএইএ।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?

আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?