ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল

আইওসি প্রথম নারী সভাপতির দায়িত্ব উদযাপন বাংলাদেশে

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০৪:৪১:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০৪:৪১:১২ অপরাহ্ন
আইওসি প্রথম নারী সভাপতির দায়িত্ব উদযাপন বাংলাদেশে
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) প্রথমবারের মতো নারী ও আফ্রিকান একজনকে সভাপতি হিসেবে নির্বাচিত করল। অলিম্পিক ডে উপলক্ষে ২৩ জুন দায়িত্বভার গ্রহণ করেন জিম্বাবুয়ের সাবেক সাঁতারু ও ক্রীড়া মন্ত্রী ক্রিস্টি কভেন্ট্রি।

১৯৮৩ সালে জিম্বাবুয়ের হারারেতে জন্ম নেওয়া কভেন্ট্রি ২০০৪ এথেন্স এবং ২০০৮ বেইজিং অলিম্পিকে সাঁতারের ২০০ মিটার বিভাগে স্বর্ণ জেতেন। অলিম্পিক ক্যারিয়ার শেষ করেন ২০১৬ সালে। খেলার পাশাপাশি তিনি জিম্বাবুয়ের অলিম্পিক কমিটিসহ আইওসির বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির সদস্য ছিলেন। ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশটির ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। মাত্র ৪২ বছর বয়সে আইওসির সর্বোচ্চ পদে বসে ইতিহাস গড়েছেন তিনি।

এই ঐতিহাসিক উপলক্ষকে ঘিরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান। আজ দুপুরে বিওএ অডিটরিয়ামে নতুন সভাপতির নাম ও ছবি সম্বলিত কেক কাটা হয়। ব্যানার, আলোকসজ্জা ও সংক্ষিপ্ত আয়োজনে কভেন্ট্রিকে অভিনন্দন জানানো হয়। বিশ্বের বিভিন্ন দেশে আজ পালিত হলেও বাংলাদেশ অলিম্পিক ডে আনুষ্ঠানিকভাবে উদযাপন করবে আগামীকাল (২৪ জুন)।

সকাল থেকে ‘ডে রান’ সহ নানা আয়োজনের পাশাপাশি বিওএ’র পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ সভাও অনুষ্ঠিত হবে। ফেডারেশন ও অ্যাসোসিয়েশন মিলিয়ে প্রায় ৩০টি সংস্থার সভাপতির সঙ্গে মতবিনিময় করবেন বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এতে আসন্ন এসএ গেমস, এশিয়ান ইয়ুথ গেমস, ইসলামিক সলিডারিটি গেমস ও সামগ্রিক ক্রীড়া পরিকাঠামো নিয়ে আলোচনা হতে পারে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বিদেশে থাকায় তার প্রতিনিধি উপস্থিত থাকবেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সভায় অংশ নেবেন।

ফেডারেশন সভাপতিদের সঙ্গে সভার পরপরই অনুষ্ঠিত হবে বিওএ নির্বাহী সভা। এতে আগামী বছরের কমনওয়েলথ গেমসে বাংলাদেশের অংশগ্রহণকারী ডিসিপ্লিন সংখ্যা নির্ধারিত হবে। একইসঙ্গে নতুন অর্থ বছরের বাজেট অনুমোদনও সভার আলোচ্যসূচিতে রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ