ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

‘জুয়াড়ি’ ট্রাম্প যুদ্ধ শুরু করেছে, শেষ করবো আমরা: আইআরজিসি মুখপাত্র

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০৪:৫৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০৪:৫৬:৪৪ অপরাহ্ন
‘জুয়াড়ি’ ট্রাম্প যুদ্ধ শুরু করেছে, শেষ করবো আমরা: আইআরজিসি মুখপাত্র
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক নতুন হুঁশিয়ারিতে জানিয়েছে, মার্কিন হামলার জবাব যুক্তরাষ্ট্রকে দিতেই হবে। গার্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়েছে এবং ইরানের ভূমির পবিত্রতা নষ্ট করেছে। খবর বিবিসির।

তিনি সতর্ক করে বলেন, “এই আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রকে ভারী, অনাকাঙ্ক্ষিত ও অনিশ্চিত পরিণতির মুখোমুখি হতে হবে। জবাব আসবে শক্তিশালী ও নির্ভুল অভিযানের মাধ্যমে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে তিনি বলেন,

“মিস্টার ট্রাম্প, আপনি জুয়াড়ি! আপনি এই যুদ্ধ শুরু করতে পারেন — কিন্তু শেষ করবো আমরা।”

এই বক্তব্যে ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তারা পিছু হটবে না, বরং আরও জোরালো প্রতিক্রিয়া জানাবে।

এদিকে প্রথম দফার হামলায় ইরান ৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে আল জাজিরা, ইসরায়েলি গণমাধ্যম ইয়নেট নিউজ-এর বরাতে।

সেনাবাহিনীর উদ্ধৃতিতে ইয়নেট জানিয়েছে, চারটি ভলিতে ৮টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করলেও, একটি ক্ষেপণাস্ত্র দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েল ইলেকট্রিক কোম্পানির একটি স্থাপনার কাছাকাছি বিস্ফোরিত হয়।

এই বিস্ফোরণে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার