ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

দোহা-কুয়েত-শারজাহ-দুবাই রুটে ১১ ফ্লাইটের সময়সূচি বিপর্যস্ত

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০১:৩২:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০১:৩২:৩৫ অপরাহ্ন
দোহা-কুয়েত-শারজাহ-দুবাই রুটে ১১ ফ্লাইটের সময়সূচি বিপর্যস্ত
মধ্যপ্রাচ্যের চারটি দেশ—কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন—তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় ঢাকা থেকে নির্ধারিত সময়ে পরিচালিত ১১টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে।

মঙ্গলবার (২৪ জুন) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

জানানো হয়েছে, চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষিতে চারটি দেশ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। ফলে ঢাকা থেকে পরিচালিত কিছু ফ্লাইটে সময়সূচি পরিবর্তনসহ সাময়িক বিঘ্ন ঘটেছে।

বিলম্বিত ফ্লাইটগুলো হলো—
  • শারজাহগামী: এয়ার এরাবিয়ার ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি
  • দুবাইগামী: এমিরেটস এয়ারলাইন্সের ১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি
  • কুয়েতগামী: জাজিরা এয়ারওয়েজের ২টি
  • দোহাগামী: কাতার এয়ারওয়েজের ২টি, বাংলাদেশ বিমানের ১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটগুলো পর্যায়ক্রমে পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী যাত্রা শুরু করেছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের অফিস বা হটলাইন নম্বরে যোগাযোগ করে হালনাগাদ তথ্য সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সবাইকে সর্বশেষ তথ্য জানার জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী