ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

ইরানের বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৩:৪১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৩:৪১:০৯ অপরাহ্ন
ইরানের বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র
তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আব্বাস আসলানি দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও তাদের মিত্র রাষ্ট্র যুক্তরাষ্ট্র যুদ্ধের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। আল জাজিরার বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এসব মন্তব্য উঠে এসেছে।

আসলানি বলেন, ইরান যুদ্ধবিরতির বিষয়ে এখনও সতর্ক। কারণ গাজা ও লেবাননের ক্ষেত্রে ইসরায়েলের অতীত রেকর্ড সন্তোষজনক নয়। এজন্য তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়ে নিশ্চিত করেনি। তবে যদি ভবিষ্যতে কোনো লঙ্ঘন না ঘটে, তাহলে ইরান যুদ্ধবিরতিকে মেনে চলবে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা এবং শাসনব্যবস্থার পরিবর্তন আনা, তবে তারা সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপরের অংশে কিছু ক্ষয়ক্ষতি হলেও কর্মসূচির মূল অংশ নিরাপদ রয়েছে। প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অক্ষুণ্ন রয়েছে এবং পারমাণবিক উপকরণও নিরাপদ জায়গায় সরিয়ে ফেলা হয়েছে।

এছাড়া, হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বজায় রয়েছে, কারণ তারা ইসরায়েলের দিকে পাল্টা হামলা চালাতে সক্ষম হয়েছে।

সবশেষে আসলানি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বল্পমেয়াদে ‘গঠনমূলক’ আলোচনা সম্ভব নয়, কারণ যখন পরমাণু আলোচনা চলছিল তখনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’