ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

কয়েক সপ্তাহের মধ্যে এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে ইরান

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৩:৪৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৩:৪৯:৪৮ অপরাহ্ন
কয়েক সপ্তাহের মধ্যে এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে ইরান
তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরান এনপিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি) থেকে বেরিয়ে যেতে পারে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ফোয়াদ ইজাদি বলেন, ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা করে এসেছে, কারণ দেশটি এনপিটির সদস্য। কিন্তু এই সহযোগিতা তেহরানের জন্য কোনো ইতিবাচক ফল আনেনি। ফলে, ইরান সম্ভবত চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদ ব্যবহার করবে, যা সদস্য দেশকে স্বেচ্ছায় চুক্তি থেকে বের হওয়ার সুযোগ দেয়।

তিনি বলেন, এনপিটি চুক্তির সদস্য হওয়া বাধ্যতামূলক নয়। অনেক দেশ আছে যারা এই চুক্তির সদস্য নয়, যেমন—ইসরায়েল। আর বর্তমান পরিস্থিতিতে ইরানের এই চুক্তিতে থাকার প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি।

অধ্যাপক ইজাদি বলেন, আইএইএর তত্ত্বাবধানে থাকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অথচ এই চুক্তির আওতায় এসব স্থাপনা নিরাপদ থাকার কথা ছিল। বাস্তবে তা না হওয়ায় এনপিটিতে থাকার যৌক্তিকতা আর নেই।

তিনি আরও জানান, ইরানের পার্লামেন্টের বেশিরভাগ সদস্যও এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে। এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই বিষয় নিয়ে ইরানে বিতর্ক অনুষ্ঠিত হতে পারে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’