ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

গুগল পে ব্যবহার করা যাবে যেভাবে

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৪:০৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৪:০৮:৫৪ অপরাহ্ন
গুগল পে ব্যবহার করা যাবে যেভাবে
বাংলাদেশে চালু হয়েছে গুগল পে সেবা। আপাতত এই সুবিধা পাবেন শুধু সিটি ব্যাংকের কার্ডধারীরা। অর্থাৎ, যারা সিটি ব্যাংকের ভিসা ও মাস্টারকার্ড ব্যবহার করেন, তারা এখন থেকে গুগল পে-এর মাধ্যমে দেশ-বিদেশে লেনদেন করতে পারবেন।

সিটি ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রাহকরা তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল পে অ্যাপ ইনস্টল করে সিটি ব্যাংকের কার্ড সংযুক্ত করতে পারবেন। এরপর তারা এনএফসি সুবিধাসম্পন্ন দোকানে ‘ট্যাপ অ্যান্ড পে’-এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এছাড়াও অনলাইন শপিং, সাবস্ক্রিপশন পেমেন্ট এবং ইন-অ্যাপ পারচেজেও এই সেবা ব্যবহার করা যাবে।

গুগল পে ব্যবহারের জন্য প্রয়োজন অ্যান্ড্রয়েড ফোন এবং এনএফসি ফিচারযুক্ত ডিভাইস। যদিও বাংলাদেশে এখনও অনেক দোকান বা প্রতিষ্ঠান এনএফসি প্রযুক্তি গ্রহণে পুরোপুরি প্রস্তুত নয়।

এই মুহূর্তে সেবা কেবল সিটি ব্যাংকের গ্রাহকদের জন্য সীমাবদ্ধ হলেও ভবিষ্যতে অন্যান্য ব্যাংকও গুগল পে-তে যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা